ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বারোপ করবে : ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নত করা ও কর্মসংস্থার সৃষ্টিতে গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪ সময়
বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বারোপ করবে : ফখরুল ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নত করা ও কর্মসংস্থার সৃষ্টিতে গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো আরা বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্বারোপ করব। আমাদের কৃষকদের যে সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব।


সোমবার ঠাকুরগাঁওয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে এসব কথা বলেন তিনি।


এ সময় মির্জা ফখরুল বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যে এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। 


তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতীক্ষা এবং নির্যাতনের পরে..., দীর্ঘদিনের পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। এবং আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি আমার দল দ্বারা মনোনীত হয়েছি।


বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করার জন্য সাহায্য করবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা সেইভাবে কাজ করতে পারি। জনগণের কাছে আবারও আমরা দোয়া চাচ্ছি।’ 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস