ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ময়মনসিংহে ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রিজের ওপর ট্রাকচাপায় তাকমি শেখ রাকিব (১৭) নামে এক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল রবিবার
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৩ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৩ সময়
ময়মনসিংহে ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রিজের ওপর ট্রাকচাপায় তাকমি শেখ রাকিব (১৭) নামে এক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। 


নিহত রাকিব পাঁচবাগ ইউনিয়নের তারাটিয়া গ্রামের সাবেক কৃষক দলনেতা আব্দুর রশিদের ছেলে। তিনি পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।


নিহত অপর তরুণ রিয়াদ ওরফে বাবু (২০) একই ইউনিয়নের টান দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার রাত সোয়া ৭টার দিকে খুরশিদ মহল ব্রিজের ওপর চলন্ত মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে দ্রুতগামী একটি ট্রাক পিছন দিক থেকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী বাবু ঘটনাস্থলেই মারা যান এবং একই মোটরসাইকেলের আরোহী পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাকমি শেখ রাকিবসহ অটোরিকশায় থাকা অজ্ঞাত ৩ যাত্রী আহত হন। আহতদের মধ্যে রাকিব এবং বাবু মারা যান।


 পাগলা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি পার্শ্ববর্তী হোসেনপুর থেকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী