ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ওসমান হাদির সিম্প্যাথি নিয়ে ঢাকা-৮ এ ইনকিলাব মঞ্চের কেউ ভোট করবে না

শহীদ ওসমান হাদির মৃত্যুর সিম্প্যাথি (সহানুভূতি) নিয়ে নিয়ে ঢাকা-৮ থেকে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচন করবে না বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১ সময়
ওসমান হাদির সিম্প্যাথি নিয়ে ঢাকা-৮ এ ইনকিলাব মঞ্চের কেউ ভোট করবে না ছবি : সংগৃহীত

শহীদ ওসমান হাদির মৃত্যুর সিম্প্যাথি (সহানুভূতি) নিয়ে নিয়ে ঢাকা-৮ থেকে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচন করবে না বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ কখনোই ক্ষমতার হাতে বর্গা হবে না। 


সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে জমায়েত হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে তিনি একথা বলেন এই পরিস্থিতিতে যান চলাচলেশাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ আছে। তবে জনগণের যেন ভোগান্তি না হয়, সেজন্য শাহবাগে আসা প্রতিটি সড়কের বাম পাশে ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে।


আবদুল্লাহ আল জাবের বলেন, রাঘব বোয়ালদের সাথে সমঝোতা করলে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। জুলাই সন্ত্রাসীদের অনেককেই জামিন দেয়া হয়েছে। আইন উপদেষ্টাকে মাননীয় বলতে লজ্জা হয় বলে জানান জাবের। 


তিনি বলেন, আমরা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে ধারন করি। কিন্তু কায়সার কামালের বিএনপিকে ধারন করি না। জামায়েত, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও এখানে আসবে। ইনসাফের লড়াই সবার। সবার দায়িত্ব শহীদ ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে যারা এসেছেন তাদের সাথে একাত্বতা প্রকাশ করেন তিনি। এ সময় সব রাজনৈতিক দলগুলো এসে এই আন্দোলনে একাত্বতা প্রকাশ করার আহ্বান জানান তিনি।


ইনকিলাব মঞ্চ কখনোই ক্ষমতার কাছে বর্গা হবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনভাবেই চাইনা যোগ্যতা ছাড়া ঢাকা-৮ এ কোন প্রার্থী নির্বাচন করুক। শহীদ ওসমান হাদির মৃত্যুর সিম্প্যাথি নিয়ে ঢাকা-৮ এ কেউ নির্বাচন করবে না। বিভিন্ন মাধ্যমে হাদিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু শুধু মাত্র ক্ষমতায় যাওয়ার জন্য হাদিকে ব্যবহার করা যাবে না। হাদিকে ব্যবহার করে কেউ ভোট চাইতে পারবে না। নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়া যাবে না। ইনসাফের লড়াই হাদির মত আরো জীবন গেলেও এই লড়াই চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী