ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

দুই ম্যাচে ১৮০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে মালদ্বীপকে ৩-২ (১-১, ২-১ গোল) ব্যবধানে হারিয়ে ২০২৬ (যুক্তরাষ্ট্র, কানাডা ও
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৩, সকাল ৮:৫৩ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৩, সকাল ৮:৫৩ সময়
মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ছবি : সংগৃহীত
দুই ম্যাচে ১৮০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে মালদ্বীপকে ৩-২ (১-১, ২-১ গোল) ব্যবধানে হারিয়ে ২০২৬ (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

১২ অক্টোবর মালেতে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ২-১ গোলে জিতে লাল-সবুজ জার্সিধারীরা। এই জয়ে বাছাইয়ের দ্বিতীয় পর্বে 'আই' গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আগেই ঠিক ছিল-অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন।

দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাচ্ছে ঠিক এক মাস পর। আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে মেলবোর্নে।

মালে, ঢাকার পর বাংলাদেশের ফুটবলারদের চোখ এখন মেলবোর্নে। এশিয়ার ফুটবলের অন্যতম পরাশাক্তি অস্ট্রেলিয়াকে তাদের ঘরে মোকাবিলা করেই দ্বিতীয় পর্বের মিশন শুরু করবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে। ২১ নভেম্বর খেলা হবে ঘরের মাঠে। তবে ওই ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে নাকি অন্য কোনো ভেন্যুতে তা এখনো ঠিক হয়নি। লেবাননের বিপক্ষে ম্যাচ খেলার পর লম্বা বিরতি আছে বিশ্বকাপের বাছাইয়ে। তৃতীয় ম্যাচও ঘরে খেলবে বাংলাদেশ। ২১ মার্চ প্রতিপক্ষ ফিলিস্তিন।

২৬ মার্চ বাংলাদেশের চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ ফিলিস্তিন। এটা বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। ৬ জুন বাংলাদেশে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ১১ জুন লেবাননে খেলবে শেষ ম্যাচ।

দ্বিতীয় পর্বে বাংলাদেশের ৬ ম্যাচ
১৬ নভেম্বর ২০২৩ : অস্ট্রেলিয়া-বাংলাদেশ
২১ নভেম্বর ২০২৩ : বাংলাদেশ-লেবানন
২১ মার্চ ২০২৪ : বাংলাদেশ-ফিলিস্তিন
২৬ মার্চ ২০২৪ : ফিলিস্তিন-বাংলাদেশ
০৬ জুন ২০২৪ : বাংলাদেশ-অস্ট্রেলিয়া
১১ জুন ২০২৪ : লেবানন-বাংলাদেশ
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের