ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোকসহ যেসব কর্মসূচি গ্রহণ করলো বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৭ সময়
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোকসহ যেসব কর্মসূচি গ্রহণ করলো বিএনপি ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।


বিএনপির পক্ষ থেকে দলের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 


কর্মসূচী অনুযায়ী, খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে জাতীয়তাবাদী দল । এই সময়ে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে ৭ দিন কালো পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। বিএনপির সকল সকল নেতাকর্মীদের ৭ দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।


কর্মসূচিতে আরও রয়েছে, বিএনপির প্রত্যেক কার্যালয়ে ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন এবং বিএনপির গুলশান, পল্টন ও জেলা কার্যালয়ে শোক বই খোলা হবে। যেখানে খালেদা জিয়ার জন্য মন্তব্য লেখা যাবে।


তবে খালেদা জিয়ার জানাযার নামাজ ও দাফনের বিষয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের পর পরবর্তীতে সব জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী