ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোকবার্তা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১৯ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১৯ সময়
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোকবার্তা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  


চীনের রাষ্ট্রপরিষদের প্রধান লি চিয়াং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রী মাননীয় ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন।


বার্তায় বলা হয়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার 'প্রতীক' ছিলেন। তার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে লাখো মানুষ অনুপ্রাণিত হয়েছে। তিনি চীনের জনগণেরও প্রিয় বন্ধু ছিলেন এবং তার অবদান আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখেছে।


বার্তায় আরও বলা হয়, চীনের মানুষ তাকে চিরকাল গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী