ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপে টানা দুই পরাজয়ের পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৩, সকাল ৯:৫ সময়
  • আপডেট সময় : ১৯ অক্টোবর ২০২৩, সকাল ৯:৩৪ সময়
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ছবি : সংগৃহীত

বিশ্বকাপে টানা দুই পরাজয়ের পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচে পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। বুধবার (১৮ অক্টোবর) তেমন তথ্য দিলেন টাইগারদের কোচ চান্ডিকা হাথুরুসিংহে। 

উপমহাদেশের ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের একটি হিসেবে ধরা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। তবে মাঠের বাইরে তুমুল উত্তাপ থাকলেও সাম্প্রতিক সময়ে বাইশগজে তেমন একটা লড়াই দেখা যায় না তাদের। সে তুলনায় ভারত-বাংলাদেশ ম্যাচ আরও বেশি রোমাঞ্চকর হয় বলে মনে করছেন অনেকেই। ২০১৯ বিশ্বকাপের পর মাত্র চারবার মুখোমুখি হয়েছে দু’দল।

বিশ্বকাপের টানা তিন ম্যাচ জিতে উড়ছে রোহিত শর্মারা। অন্যদিকে প্রথম ম্যাচ জেতার পর দুই ম্যাচে হার দেখেছে টাইগাররা। আছে টেবিলের সাত নম্বরে। রানরেটের হিসেবটাও অনুকূলে নেই টাইগারদের জন্য। আর তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য। 

ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে দারুণ এক অর্জন আছে বাংলাদেশের। ২০০৭ বিশ্বকাপে ভারতকে ৫ উইকেটে বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয়ের নজির গড়ে বাংলাদেশ। সেই সঙ্গে সেবার গ্রুপপর্ব থেকে ভারতকে ছিটকে দিয়েছিল টিম টাইগার্স। কিন্তু এরপর বিশ্বকাপের মঞ্চে ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ২০১১, ২০১৫ ও ২০১৯ তিন আসরের দেখায় সবগুলোতেই হেরেছে টাইগাররা। এখন পর্যন্ত ৪০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং হার ৩১টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ওপেনার তানজিদ হাসান তামিমের বাদ পড়ার সম্ভাবনা অনেক। সেক্ষেত্রে একাদশে আসবেন একজন বোলার। নাসুম আহমেদ নাকি শেখ মেহেদী। ধারণা করা হচ্ছে শেখ মেহেদীই সুযোগ পাবেন একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের