ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দি আহমদ বলেছেন, আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৫০ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৫০ সময়
খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই: সালাহউদ্দিন আহমদ ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দি আহমদ বলেছেন, আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। তার শোকের শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি আর উপস্থিত নেই। তার মনোনয়নপত্র এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। সেখানে বিকল্প প্রার্থী দেয়া আছে, তাদেরটা চূড়ান্ত বাছাইয়ের পর টিকলে তাদের প্রার্থী করা হবে।


নির্বাচন স্থগিত হওয়ার কোনো আইনি সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো সে ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নেই।


তারেক রহমান সম্পর্কে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে, তার কোনো বিকল্প নেই। যত শোকই হোক জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে।


এছাড়াও এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো কর্মসূচি নেই বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী