ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নগদ অর্থের পরিমাণ বেড়েছে জি এম কাদেরের

দুই বছর আগের তুলনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নগদ টাকার পরিমাণ বাড়লেও কমেছে স্ত্রীর। কৃষিজমি না
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৩ সময়
নগদ অর্থের পরিমাণ বেড়েছে জি এম কাদেরের ছবি : সংগৃহীত

দুই বছর আগের তুলনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নগদ টাকার পরিমাণ বাড়লেও কমেছে স্ত্রীর। কৃষিজমি না থাকলেও নিজের ও স্ত্রীর নামে লালমনিরহাট এবং ঢাকায় রয়েছে বাড়ি, যার বর্তমান মূল্য দুই কোটি টাকার ঊর্ধ্বে।


এছাড়া কাদের যে গাড়ি ব্যবহার করেন, তার দাম ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকা। আর স্ত্রী চড়েন ৮০ লাখ টাকার গাড়িতে।


তিনি পেশা হিসেবে উল্লেখ করেছেন  রাজনীতিবিদ হিসেবে। আর স্ত্রী শেরীফা কাদেরের পেশা উল্লেখ করা হয়েছে সংগীত শিল্পী ও ব্যবসা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া  হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। 


হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, জি এম কাদেরের নগদ টাকার পরিমাণ ৬০ লাখ ৩২ হাজার ৪০৫ টাকা।


দুই বছর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নগদ টাকার পরিমাণ ছিল ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। দুই বছর আগে স্ত্রী শেরীফা কাদেরের নগদ টাকার পরিমাণ ছিল ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা। তবে এবার কমে গিয়ে হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার ৯৩৮ টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় গাড়ির যে দাম উল্লেখ করেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় ওই দাম উল্লেখ করা হয়েছে।


 এ ছাড়া কৃষি, বাড়িভাড়া, ব্যবসা থেকে আয় নেই। তবে বিরোধীদলীয় নেতা হিসেবে পাওয়া ভাতা থেকে দুই লাখ ১০ হাজার টাকা, শেয়ার/ সঞ্চয়পত্র/ ব্যাংক জামানত থেকে নিজের এক লাখ ৯০ হাজার ও স্ত্রীর ৭৯ হাজার ৭৪১ টাকা এবং স্ত্রীর ব্যবসা থেকে ছয় লাখ টাকা আয় দেখানো হয়েছে।


নিজ নামে সঞ্চয়পত্র/ ফিক্সড ডিপোজিট রয়েছে ৪০ লাখ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৩৬৮ টাকা।


জি এম কাদেরের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য এক কোটি ৯৫ লাখ টাকা এবং স্ত্রীর সম্পদের মূল্য এক কোটি ৭২ লাখ টাকা। তাঁর লালমনিরহাট ও ঢাকার বাড়ির মূল্য এক কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর ঢাকার বাড়ির মূল্য ৭০ লাখ টাকা।


কাদেরের নামে ফৌজদারি মামলা রয়েছে ১২টি, যা তদন্তাধীন এবং ব্যক্তিগত ঋণের পরিমাণ ১২ লাখ টাকা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী