ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
  • আপলোড সময় : ২ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ২ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৬ সময়
খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মনিরুজ্জামান তুহিন (৪০)। তাঁর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রামনগর লাউড়ী রাস্তার ব্রিজ-সংলগ্ন এলাকায়।

এই তথ্য নিশ্চিত করে মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘তুহিন বিএনপির সমর্থক। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। দেশে ফিরে আসার পর যশোর শহরে বাস করত সে। দলীয় কোনো পদ না থাকলেও খালেদা জিয়ার প্রতি তার বেশ শ্রদ্ধা ছিল। সেই টানে গত বুধবার ঢাকায় খালেদা জিয়ার জানাজায় শরিক হতে যায় তুহিন।’ তিনি আরও বলেন, ‘জানাজায় অংশ নিতে গিয়ে অতিরিক্ত মানুষের চাপে অসুস্থ হয়ে পড়ে তুহিন। পরে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান