ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও একই আসনে জামায়াত
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৩ সময়
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ছবি : সংগৃহীত

বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও একই আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।


আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।


এর আগে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। 


এদিকে, পঞ্চম দিনের মত সারাদেশে চলছে সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। 


এরইমধ্যে বাতিল করা হয় ৩ জনের প্রার্থিতা। সাতক্ষীরা-১ আসনে ভোটার স্বাক্ষরে গরমিল থাকায় প্রার্থিতা বাতিল করা হয় এক স্বতন্ত্র প্রার্থীর। কাগজপত্রে ক্রটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন। তবে, তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। যাচাই বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী