ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০ লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার বদলি শুরু আজ ‘নিরাপত্তা হুমকির’ ঝুঁকিতে যুক্তরাজ্য থেকে বিমান ঘাঁটি সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প ৭০ বছর পর আবার আসাম থেকে নৌপথে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু জন্মনিবন্ধন দিবসে নতুন বন্দোবস্তের ভাবনা ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’ বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’

নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল স্বর্ণের দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:০ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:০ সময়
নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি ছবি : সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল স্বর্ণের দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে পাঁচবিবি পৌরসভার রেলস্টেশন সড়কের মণ্ডল জুয়েলার্সে এ ডাকাতি হয়।


স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসে করে ডাকাতদল দোকানের সামনে দাঁড়ায়।


এসময় তারা নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং মাত্র ৪-৫ মিনিটেই দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে, স্বর্ণ ও টাকা লুট করে।

মণ্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লক্ষ টাকাসহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল।


পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে।


পুলিশের পক্ষ থেকে আইনগত সব ব্যবস্থা নেওয়া হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা