ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সিরাজগঞ্জের ৩টি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জের ৩টি আসনে যাচাই-বাচাই শেষে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২৭ সময়
সিরাজগঞ্জের ৩টি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের ৩টি আসনে যাচাই-বাচাই শেষে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এসব প্রার্থীর মনোননয়নপত্র বাতিল ঘোষণা করেন।


সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে ৭টি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। যাচাই-বাচাইয়ে স্বাক্ষরে ক্রটি ও কাগজপত্রে গরমিল থাকায় নাগরিক ঐক্যের প্রার্থী নাজমুস সাকিব ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্র বাতিল করা হয়।


সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ঋণখেলাপির কারণে জনতার দলের প্রার্থী সোহেল রানা ও কাগজপত্রে গরমিল থাকায় কমিউনিস্ট পার্টির (সিপিবি) আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।


সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কাগজপত্রে গরমিল থাকায় খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ সরকার ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


আগামীকাল রবিবার বাকি ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হবে বলে নির্বাচন অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস