ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রায় ২ হাজার সমর্থক গতকাল রোববার কারাকাসে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের
  • আপলোড সময় : ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:২৭ সময়
  • আপডেট সময় : ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:২৭ সময়
‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রায় ২ হাজার সমর্থক গতকাল রোববার কারাকাসে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের বাহিনী আটক করে নিউইয়র্কের একটি কারাগারে নিয়ে যাওয়া মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মাদুরোপন্থী আধাসামরিক সদস্য ও মোটরবাইক আরোহীদের একটি দল বিক্ষোভকারীদের সঙ্গে যোগদান করেন। বিক্ষোভকারীদের হাতে  লাল, নীল ও হলুদ রঙের ভেনেজুয়েলার জাতীয় পতাকা ছিল। লাল জামা পরা একজন ব্যক্তির হাতে একটি প্ল্যাকার্ড ছিল, তাতে  লেখা ছিল ‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন। তার জামায় মাদুরোর পূর্বসূরি ও রাজনৈতিক গুরু, প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের ছবি ছিল।

আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’। যা গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার প্রতি ইঙ্গিত। যেখানে তিনি বলেছেন, একটি অনির্দিষ্ট অন্তর্বর্তী সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে। আজ সোমবার মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রে কথিত কোকেন পাচারের সাথে জড়িত ‘মাদক সন্ত্রাসবাদ’ এর অভিযোগের মুখোমুখি হতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, মাদুরোর নিরাপত্তা দলের ‘একটি বড় অংশ’কে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, সেইসঙ্গে সামরিক সদস্য এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছে, তবে তিনি কোনো সংখ্যা জানাননি। চিকিৎসকদের একটি দল এএফপিকে জানিয়েছে,  প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?