ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৪ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৪ সময়
জামায়াত আমিরের সঙ্গে ঢাবি ভিসির সৌজন্য সাক্ষাৎ ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে আমিরের বসুন্ধরা কার্যালয়ে দেখা করেন তিনি। সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা-বান্ধব পরিবেশ অব্যাহত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।


উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নির্বাচন-পূর্ব সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থিতিশীলতা রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন কোনোভাবেই ব্যাহত না হয়— সে বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি।


তিনি আরও বলেন, এ লক্ষ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে। দেশ, শিক্ষা ও তরুণ প্রজন্মের কল্যাণে সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?

ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?