ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

বাবার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন জোনায়েদ সাকি

বাবা আব্দুর রহিম সরকারের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (৯ জানুয়ারি)
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৮ সময়
বাবার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন জোনায়েদ সাকি ছবি : সংগৃহীত

বাবা আব্দুর রহিম সরকারের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা এ জিয়ারত করেন। এসময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা কবর জিয়ারতে অংশ নেন। কবর জিয়ারত শেষে আব্দুর রহিম সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নেতারা মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


এসময় বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী শামীম শিবলী, ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি এবং উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, আমার আব্বা ছিলেন সাদাসিধে মানুষ। উনি মানুষের উপকার করার চেষ্টা করতেন। তিনি এখন আমাদের মাঝে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহতায়ালা যেন তাদের বেহেশতের মেহমান বানান। আপনারাও সবাই আব্বার জন্য দোয়া করবেন।


উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐক্যজোট থাকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে (বাঞ্ছারামপুর) থেকে জোনায়েদ সাকি মনোনয়ন পেয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী