ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায়, ৮.৩ ডিগ্রি

ঘনকুয়াশা-হিমেল হাওয়া আর তীব্র শীতে জবুথবু জনজীবন। বিভিন্ন অঞ্চলে উঠানামা করছে তাপমাত্রার পারদ। আজ শনিবার (১০ জানুয়ারি) সারাদেশের
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১০ সময়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায়, ৮.৩ ডিগ্রি ছবি : সংগৃহীত

ঘনকুয়াশা-হিমেল হাওয়া আর তীব্র শীতে জবুথবু জনজীবন। বিভিন্ন অঞ্চলে উঠানামা করছে তাপমাত্রার পারদ। আজ শনিবার (১০ জানুয়ারি) সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা, ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশকিছু জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সূর্যের দেখা মিললেও তাতে খুব একটা উত্তাপ মিলছে না। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। এদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৬টায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদফতর বলেছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে আরও অন্তত দুই দিন। অধিদফতরের দেয়া পূর্বাভাস অনুযায়ী, এই মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী