ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

'১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা'

আগামীকাল অথবা পরশু'র মধ্যেই জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যার ঘোষণা আসবে— এমনটাই জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৫১ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৫১ সময়
'১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা' ছবি : সংগৃহীত

আগামীকাল অথবা পরশু'র মধ্যেই জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যার ঘোষণা আসবে— এমনটাই জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


শনিবার (১০ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বড় টিম পাঠাচ্ছে ইউরোপীয় জোট। কারণ, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। নিরপেক্ষভাবে কাজ করবে ইইউ প্রতিনিধিরা। বৈঠকে ভোটের 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিয়ে শঙ্কার কথা অবহিত করেছে এনসিপি। নাহিদ বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলকে নিরাপত্তা দিচ্ছে সরকারি কর্মকর্তারা। যে কারণে, গণমাধ্যম ও জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। তার আশঙ্কা, ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না গেলে আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়বে ভোটের পরিবেশ। এসময় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন এনসিপি আহ্বায়ক। বলেন, ঋণখেলাপিদেরও মনোনয়ন বৈধ করছে ইসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী