ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বয়স ৫০ পরে শরীরচর্চায় যেসব ভূল করা যাবে না

নিয়মিত শরীরচর্চা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে, ভূমিকা রাখে ওজন কমাতেও। তবে বয়স ৫০ পেরিয়ে যাওয়ার পরও শরীরচর্চা
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৩, সকাল ৮:৩৮ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৩, সকাল ৮:৩৮ সময়
বয়স ৫০ পরে শরীরচর্চায় যেসব ভূল করা যাবে না ছবি : সংগৃহীত
নিয়মিত শরীরচর্চা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে, ভূমিকা রাখে ওজন কমাতেও। তবে বয়স ৫০ পেরিয়ে যাওয়ার পরও শরীরচর্চা করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম।

বয়স ৫০ পেরোলে লাগাম টানতে হয় দৈনন্দিন যাপনের অনেক কিছুতেই। এমনকি, শরীরচর্চার মতো স্বাস্থ্যকর বিষয়ও তার ব্যতিক্রম নয়। নিয়মিত শরীরচর্চা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। সহায়তা করে ওজন কমাতেও। তবে পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরও শরীরচর্চা করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম।

-> শরীরচর্চা করার আগে ও পরে শরীরকে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে হবে। শুরুর আগে খালি হাতে ওয়ার্ম আপ করে নিলে শরীরের উষ্ণতা শরীরচর্চার উপযুক্ত হয়। পাশাপাশি, মূল ব্যায়াম শেষ হয়ে গেলে কিছুটা বিশ্রাম নিয়ে তবেই অন্য কাজ করতে হবে। এতে পেশির ক্ষতি হওয়ার আশঙ্কা কমে আসে।

-> হঠাৎ এক এক ধরনের শরীরচর্চা না করে নিয়ম মেনে করতে হবে শরীরচর্চা। ৫০ পেরিয়ে গেলে শরীরে ক্লান্তি আসা স্বাভাবিক কিন্তু প্রতিদিন নিয়ম মেনে এক ধরনের ব্যায়াম করলে শরীরও ধীরে ধীরে মানিয়ে নেবে।

-> যারা ৫০ পেরিয়ে শরীরচর্চা শুরু করছেন, তাদের ধীরে ধীরে এগোনোই ভাল। যে কোনও জিনিসের সঙ্গেই মানিয়ে নিতে সময় লাগে শরীরের। তাই প্রথমে অল্প ব্যায়াম দিয়ে শুরু করে ধীরে ধীরে ব্যায়ামের সময় ও পরিমাণ বাড়াতে হবে।

-> রোজ একই ধরনের ব্যায়াম করলে একঘেয়েমি আসতে পারে। তাই বিভিন্ন রকমের ব্যায়াম অভ্যাস করুন। শুধু ব্যায়ামই কিন্তু শরীরচর্চা নয়, নিয়মিত হাঁটা, জগিং করলেও শরীর ও মন দুই ভাল থাকে।

-> শরীরচর্চার পাশাপাশি, শরীরকে দিতে হবে পর্যাপ্ত বিশ্রামও। বিশেষত ৪০ এর পর পেশি ও অন্যান্য অঙ্গের কোষের পুনর্গঠনের শক্তি কমতে থাকে। তাই পর্যাপ্ত বিশ্রাম না পেলে হিতে বিপরীত হতে পারে মানবদেহে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস