ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাইনালে শুরুর একাদশে রোনান, জায়গা হয়নি ডেকলানের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তেলের দামে পরিবর্তন আসতে পারে শিগগিরই: অর্থমন্ত্রী বাবার বক্তব্যের কারণে ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ একদিনে আমিরাতে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হা’মলা চালিয়েছে ইরান প্রত্যাহার করা পাঁচ রাষ্ট্রদূতের মধ্যে ফিরেছেন শুধু একজন পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয় হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৮ সময়
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু ছবি : সংগৃহীত

আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার (১১ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬) সনের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল তারিখ থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এতে আরও বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী সৌদি আরবে পাঠাতে হবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি হজযাত্রী প্রেরণ করা যাবে না। এ অবস্থায় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে প্রেরণ এবং প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে (১১ দিন) এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী প্রেরণের নিমিত্ত বিমান টিকেট ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি বেশি হজযাত্রী পাঠানো যাবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার