ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে যা বলেছেন তারেক রহমান

ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে কাছে ডেকে কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থ হামিমের খোঁজ-খবর
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৭ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৭ সময়
গাড়ি থামিয়ে হামিমকে ডেকে যা বলেছেন তারেক রহমান ছবি : সংগৃহীত

ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে কাছে ডেকে কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থ হামিমের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হামিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, গাড়িতে করে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রাস্তার পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে ছিলেন। এর মধ্যে শেখ তানভীর বারী হামিমও উপস্থিত ছিলেন। হামিমকে দেখে গাড়ি থামিয়ে তাকে ডেকে নেন তারেক রহমান। এরপর গাড়ির গ্লাস খুলে তার সঙ্গে কথা বলেন। ভিডিওটি শেয়ার করে হামিম তার ফেসবুকে লিখেছেন, আমি গর্বিত প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই, তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই। শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল হল ছাত্রদলের আহ্বায়ক। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন।


তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছে তা জানিয়ে হামিম গণমাধ্যমকে বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে দেখে ডাক দেন। আমি কাছে গেলে শারীরিক অসুস্থতা নিয়েও কেন এসেছি জানতে চান। তখন আমি বলি— আপনাকে সালাম দিতে এসেছি। শরীর আগের থেকে ভালো কি না জানতে চান। পরে তিনি বলেন, তুমি সাবধানে বের হবে। পড়ে যেন না যাও। পরে আমি তার কাছে দোয়া চেয়ে চলে আসি।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস