ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছিলেন মেসি ভিনিকে দলে ভেড়াতে চায় আর্সেনাল বেরিয়ে আসছে এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার অপু-বুবলীর আগে জীবনের প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তার শঙ্কা বাড়বে—আইসিসির চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলা নিয়ে অনিশ্চয়তা যেন আরো জোরালো হয়েছে। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৪৪ সময়
মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তার শঙ্কা বাড়বে—আইসিসির চিঠি ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলা নিয়ে অনিশ্চয়তা যেন আরো জোরালো হয়েছে। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) যে চিঠি দেওয়া হয়েছে তাতে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। মুস্তাফিজুর রহমান বিশ্বকাপ খেলতে গেলে নিরাপত্তা শঙ্কা আরো বাড়বে বলে আইসিসির দেওয়ায় চিঠিতে উল্লেখ করা হয়েছে। আজ বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে, এমন তিনটি কারণ আইসিসির চিঠিতে উল্লেখ করা হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আমরা চিঠির বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। একটি দলের ক্রিকেটার কে হবেন, সেটি একান্তই টেকনিক্যাল বিষয়। কিন্তু নিরাপত্তার অজুহাতে যখন কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন সেটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।


মুস্তাফিজ স্কোয়াডে থাকলে কেন নিরাপত্তা শঙ্কা বাড়বে, সে বিষয়ে বিস্তারিত জানাননি আসিফ নজরুল। অন্য দুই কারণের বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বাংলাদেশ দলের যারা সমর্থক আছে তারা জাতীয় দলের জার্সি পরে ঘোরাঘুরি করলে। আর তিন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’ আইসিসির এই চিঠির পর তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প