ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২০ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২০ সময়
গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এমন কথা বলেন। তিনি বলেন, গণভোটে আমরা এনসিপি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিচ্ছি। জনগণকে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। যদি আমাদেরকে আপনাদের পছন্দ না-ও হয়, আমাদের ভোট না-ও দেন তবে অ্যাট লিস্ট ‘হ্যাঁ’ এর পক্ষে আপনারা ভোট দেবেন। নাহিদ ইসলাম আরো বলেন, দল-মত-নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া। কারণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে। সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন,  গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থানের পরে আমরা যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে। তাহলে গণ-অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষ প্রচারণা করা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তবে কোনো বিশেষ রাজনৈতিক দল ইনিয়ে-বিনিয়ে গণভোটে ‘না’-এর পক্ষে কথা বলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী