ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

চেম্বার আদালতেও হতাশ হলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী, ঋণখেলাপিই থাকছেন

আপিল বিভাগের চেম্বার আদালতেও হতাশ হতে হলো কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে। ঋণখেলাপি হিসেবেই তাকে বহাল
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৩ সময়
চেম্বার আদালতেও হতাশ হলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী, ঋণখেলাপিই থাকছেন ছবি : সংগৃহীত

আপিল বিভাগের চেম্বার আদালতেও হতাশ হতে হলো কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে। ঋণখেলাপি হিসেবেই তাকে বহাল রাখলো এই আদালত। ফলে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে এখনও তার পথ খুলেনি। বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন। এবং মামলার রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেয়া হয়েছে। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, তিনি ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন।


এর আগে, গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। এই আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রতিদ্বন্দ্বী এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?