ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

'কিছু দলকে সুবিধা দিতেই তাদের প্রতীক পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে'

নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দেবার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৪ সময়
'কিছু দলকে সুবিধা দিতেই তাদের প্রতীক পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে' ছবি : সংগৃহীত

নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দেবার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, পোস্টাল ব্যালটে এমনভাবে ধানের শীষ রাখা হয়েছে, যাতে সেটা ভোটারদের কাছে ভালভাবে দৃশ্যমান না হয়। একে দৈব ঘটনা নয় বরং ইচ্ছাকৃত হিসেবে অভিহিত করেন তিনি। তিনি বলেন, তিনটি রাজনৈতিক দলের প্রতীক প্রথম সারিতে রাখা অনিচ্ছাকৃত ঘটনা নয়। ব্যালট পেপার সংশোধনের অনেক নজির আছে। যেহেতু এখনও অনেক সময় আছে, সেহেতু নতুন করে ব্যালট ছাপানোর দাবিও জানান তিনি।


তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক দলের প্রধানরা এমন বক্তব্য দিচ্ছেন যা নির্বাচনের আচরণবিধির আইনের লঙ্ঘন। বাহরাইনের মত ওমানেও জামায়াত প্রার্থীর কাছে পোস্টাল ব্যালট পেপারের ছবি প্রকাশ পেয়েছে, যা উদ্বেগজনক। সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএনপি সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় উল্লেখ করে সকল রাজনৈতিক দলকে এই প্রক্রিয়ায় সহায়তার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনে দ্বায়িত্বরতরা তাদের দ্বায়িত্ব যথাযথভাবে পালন করবে এমন প্রত্যাশাও রাখেন বিএনপির এ সিনিয়র নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?