ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

বিএনপি প্রার্থীর মায়ের নামে করা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থীর মায়ের নামে করা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। বুধবার
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৬ সময়
বিএনপি প্রার্থীর মায়ের নামে করা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন ছবি : সংগৃহীত

পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থীর মায়ের নামে করা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলার বোদা উপজেলার সাকোয়া বাজারে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড়-২ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল বাসার বসুনিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন ভোটারেরা। এটি ৪ নম্বর ওয়ার্ডের জনবহুল এলাকা ইসলামপুরে অবস্থিত। ওই কেন্দ্রে এক হাজার ৪১ টি ভোট রয়েছে। অথচ বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার বাসার পাশে মায়ের নামে করা মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানায় স্থানান্তর করা হয়েছে। যেখানে মাত্র ৪৩৬ জন ভোটার রয়েছেন৷ এছাড়া বর্তমান কেন্দ্রটি পূর্বের কেন্দ্র হতে দুই কিলোমিটার দূরে করা হয়েছে। 


এতে আরও বলা হয়, আমরা মনে করি, ভোটারদের হেনস্থা করতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বল প্রয়োগ করতে এবং অন্য প্রার্থীদের নির্বাচনী এজেন্ট বের করে দিতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।  দ্রুতই পূর্বের ভোট কেন্দ্রে নিয়ে যেতে উপজেলা নির্বাচন অফিসারের প্রতি গণসাক্ষর সহ একটি আবেদনপত্র দেয়া হয়েছে। আশা করি দ্রুত নির্বাচন কমিশন ভোটারদের আবেদন মেনে নেবেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য হাসিনুর রহমান, জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দ্বায়িত্বশীলগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা। 


তবে, এসব অভিযোগ অস্বীকার করে পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেন, মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা ভোট কেন্দ্রটিতে আগেও মানুষ ভোট দিয়েছিল। বিগত দিনে আওয়ামী লীগ সরকার কেন্দ্রটি স্থানান্তর করে ইসলাম পুরে নিয়ে যায়। তবে আমাকে নিয়ে যে সব অভিযোগ করা হচ্ছে সব মিথ্যা, এর কোন সত্যতা নেই। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জরুল হাসান বলেন, নির্বাচন কমিশনে বিএনপি নেতা আবেদন করেছিলেন। পরে কমিশন রংপুর বিভাগীয় অফিসকে তদন্ত দেন। পরবর্তীতে কেন্দ্রটি পরিবর্তন করেন কমিশন। পরবর্তীতে একটি চিঠি পাই কেন্দ্র পরিবর্তনের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী