ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে কেবল সংশ্লিষ্ট প্রার্থীর নাম-প্রতীক রাখার প্রস্তাব বিএনপির

দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। একইসঙ্গে
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৪ সময়
দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে কেবল সংশ্লিষ্ট প্রার্থীর নাম-প্রতীক রাখার প্রস্তাব বিএনপির ছবি : সংগৃহীত

দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। একইসঙ্গে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি, এ নিয়ে ব্যাখ্যা দিতে ইসিকে আহ্বান জানিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এই প্রস্তাব দেন। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে প্রতিনিধিদলটি বৈঠক শেষে গণমাধ্যমকে জানায়, কিছু আইনি বিষয় ও আচরণবিধি নিয়ে কথা বলতেই তারা এসেছিলেন। কমিশনকে তারা কিছু আইনি ব্যাখ্যার পাশাপাশি কয়েকটি বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে।


সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে দেশের ব্যালটগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব দিয়েছি। নির্বাচন কঠিন না করে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেয়া উচিত। পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে যারা ছিলেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেও অভিযোগ বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। এ নিয়ে সালাহউদ্দিন আহমদের বক্তব্য হচ্ছে, অনেক কিছু অনিয়ম হয়েছে। যে ভুল-ভ্রান্তি হচ্ছে সেখানে আমরা ভুক্তভোগী। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করা হচ্ছে, এটা প্রমাণিত। এ জন্য ইসির ব্যাখ্যা চেয়েছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস