ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতসহ ১০ দলের বৈঠক

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:১ সময়
ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতসহ ১০ দলের বৈঠক ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে শুরু হওয়া এই বৈঠক দুপুর তিনটার পর শেষ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতেই মূলত দলগুলোর নেতারা বৈঠকে বসেছেন। কিন্তু ইসলামী আন্দোলনের কেউ সেখানে না থাকায় শেষ পর্যন্ত দলটি জোট থেকে বের হয়ে যাচ্ছে কি না, সে প্রশ্ন দেখা দিয়েছে।


উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সমঝোতার ঘোষণা কবে দেয়া হবে, সেটাও তখন পরিষ্কার করা হয়নি। এই জটিলতার মধ্যেই এদিন নতুন জোটের ইঙ্গিত দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ১১ দলীয় জোটের মুখপাত্র গাজী আতাউর রহমান। মূলত, জামায়াতের নেতৃত্বাধীন জোটে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে আসন সমঝোতার আলোচনার শুরু থেকেই শতাধিক আসনের প্রত্যাশা করেছিল ইসলামী আন্দোলন। তবে জোটের সিদ্ধান্তে প্রত্যাশার অর্ধেকেরও কম আসন দেয়ার কথা উঠলে বেঁকে বসে দলটি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, তাদের ১৪০টির বেশি আসনে 'এ' গ্রেড প্রার্থী রয়েছেন। ফলে তাদের সর্বশেষ প্রত্যাশায় ছিল অন্তত অর্ধশত আসনের বেশি।


এদিকে, ১০ দলের চলমান বৈঠক সূত্রে জানা যাচ্ছে, এতে আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস