ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

দুপুরে মিরপুরের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

নির্বাচনি প্রচারের প্রথম দিনেই ব্যস্ত হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন আসনে নেতাকর্মীদের
  • আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৪ সময়
  • আপডেট সময় : ২২ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৪ সময়
দুপুরে মিরপুরের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
নির্বাচনি প্রচারের প্রথম দিনেই ব্যস্ত হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন আসনে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন তারা। এ সময় দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন। সূত্রমতে, ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে জামায়াতের প্রার্থী রয়েছেন। বাকিগুলোতে ১০ দলীয় ঐক্যের শরিক হিসেবে এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী কামাল হোসেন, ঢাকা-৬-এর প্রার্থী আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে এনায়েত উল্লাসহ অন্য প্রার্থীরা গণসংযোগ করছেন। এছাড়া ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। মিরপুর-১০ নম্বরে আয়োজিত এই জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। অন্য আসনেও জামায়াত প্রার্থীদের পক্ষ থেকে প্রচার ও গণসংযোগ শুরু হয়েছে বলে জানা গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?