ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

চারটি নতুন জাহাজ ক্রয়ে বাংলাদেশ–চীন ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও চীনের মধ্যে ‘চারটি নতুন জাহাজ ক্রয়’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১ দশমিক ৬৭ বিলিয়ন আরএমবি, যা
  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৮ সময়
চারটি নতুন জাহাজ ক্রয়ে বাংলাদেশ–চীন ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও চীনের মধ্যে ‘চারটি নতুন জাহাজ ক্রয়’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১ দশমিক ৬৭ বিলিয়ন আরএমবি, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২ হাজার ৪৮৬ কোটি ৩১ লাখ টাকার সমপরিমাণ, একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় চীন সরকার প্রকল্পটির জন্য বার্ষিক ২ শতাংশ সুদে সহজ শর্তের ঋণ সুবিধা প্রদান করবে। ঋণের মোট মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০ বছর, যার মধ্যে প্রথম ৫ বছর থাকবে পরিশোধ স্থগিতকাল বা গ্রেস পিরিয়ড। রোববার বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং চীন সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, শিগগিরই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে পৃথক একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হবে। ইআরডির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে চারটি নতুন জাহাজ যুক্ত হবে। এর মধ্যে থাকবে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার।

নতুন এসব জাহাজ যুক্ত হওয়ায় অপরিশোধিত তেল ও গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনে বিএসসির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদে এটি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস