ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাকার লোভে ভুল সিদ্ধান্ত নিলে পাঁচ বছর ভুগতে হবে: শিবপুরে পার্টির মহাসচিব মো. শামিম হায়দার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে ভোট দিলে দীর্ঘমেয়াদি অনুশোচনার মুখে পড়তে হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন জাকের
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২ সময়
টাকার লোভে ভুল সিদ্ধান্ত নিলে পাঁচ বছর ভুগতে হবে: শিবপুরে পার্টির মহাসচিব মো. শামিম হায়দার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে ভোট দিলে দীর্ঘমেয়াদি অনুশোচনার মুখে পড়তে হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন জাকের পার্টির মহাসচিব মো. শামিম হায়দার। সোমবার বিকেলে নরসিংদীর শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বৃহৎ নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে এলে কিছু বিত্তশালী প্রার্থী অর্থ ও প্রভাব খাটিয়ে ভোট কেনার চেষ্টা করেন। সামান্য টাকার লোভে জেনে-বুঝে ভুল ব্যক্তিকে ভোট দিলে শুধু ইহকালেই নয়, পরকালেও জবাবদিহির মুখোমুখি হতে হবে।


শামিম হায়দার ভোটারদের উদ্দেশে বলেন, অর্থের বস্তা কিংবা পেশিশক্তির প্রদর্শনকারী প্রার্থীদের প্রত্যাখ্যান করে সৎ, যোগ্য ও নীতিবান প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক প্রার্থী বিপুল অর্থ ব্যয় করে মনোনয়ন সংগ্রহ করেন এবং নির্বাচনে বিজয়ী হয়ে সেই টাকা আদায় করতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলে দেন।


তিনি আরও বলেন, জাকের পার্টি সত্য, ন্যায় ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। শিবপুরের সচেতন ভোটাররা পরিবর্তনের প্রত্যাশায় গোলাপ ফুল প্রতীকে ভোট দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নরসিংদী-৩ (শিবপুর) আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে এই জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল। উপজেলা জাকের পার্টির সভাপতি মো. আসাদুজ্জামান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। মহাসচিব শামিম হায়দার বলেন, তাঁদের প্রত্যাশা এমন একটি নির্বাচন, যেখানে ভোটাররা কোনো বাধা বা ভয়ভীতি ছাড়াই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এ সময় শিবপুর উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা গোলাপ ফুল প্রতীকের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী