ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিটে পাঁচগুণ বাড়তি ফি প্রস্তাব

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, নতুনভাবে গঠিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ঢোকার জন্য বাংলাদেশি দর্শকদের ১০০ টাকা, শিশুদের
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫০ সময়
জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিটে পাঁচগুণ বাড়তি ফি প্রস্তাব

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, নতুনভাবে গঠিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ঢোকার জন্য বাংলাদেশি দর্শকদের ১০০ টাকা, শিশুদের ৫০ টাকা টিকিট কিনতে হবে। এটি জাতীয় জাদুঘরের প্রবেশমূল্যের চেয়ে পাঁচগুণ বেশি। জাতীয় জাদুঘরে বাংলাদেশি দর্শক ২০ টাকা ও শিশু ১০ টাকায় প্রবেশ করেন। প্রস্তাবিত উচ্চ ফি সাধারণ দর্শনার্থীর আগ্রহ কমাতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


বিদেশি দর্শকদের জন্যও ফি বাড়ানো হয়েছে; সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য দেশের জন্য ২ হাজার টাকা। বর্তমানে জাতীয় জাদুঘরের একই ফি যথাক্রমে ৩০০ ও ৫০০ টাকা।


জাদুঘরের পরিচালনা পর্ষদ ৬ ফেব্রুয়ারি প্রথম সভায় এই প্রবেশ ফি নির্ধারণ করে এবং অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করে। এনসিপির নেতা মাহাবুব আলম বলেছেন, সাধারণ মানুষকে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বোঝাতে প্রবেশ ফি সম্পূর্ণভাবে ‘ফ্রি’ রাখা উচিত ছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?