ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ বৃহস্পতিবার থেকে
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৯ সময়
আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘণ্টা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ বৃহস্পতিবার থেকে লেনদেনের সময় প্রায় ১ ঘণ্টা কমানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে এবং বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে, যেখানে নতুন দাম প্রস্তাব করা যাবে না, তবে দিনের ক্লোজিং দামে শেয়ার ও ইউনিট কেনা-বেচা সম্ভব হবে।


আগের নিয়মে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলত। রমজান শেষে ঈদের ছুটি শেষ হলে পুনরায় আগের সময়সূচি অনুযায়ী লেনদেন শুরু হবে।


এছাড়া, রমজান মাসে ডিএসই ও সিএসইর দাফতরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর এটি পুনরায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা