ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দা কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত এনসিপির নারী শক্তির সদস্য সচিব হলেন পাইলট ফারিয়াল হামিদ ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কায় সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশত্যাগের পরামর্শ দিয়েছে ভারত। সর্বশেষ সতর্কবার্তায়
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৫ সময়
ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কায় সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশত্যাগের পরামর্শ দিয়েছে ভারত। সর্বশেষ সতর্কবার্তায় ভারতীয় দূতাবাস, তেহরান জানিয়েছে, ইরানে থাকা ভারতীয়দের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দ্রুত দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে। এ নির্দেশনা শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটকসহ সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। দূতাবাসের বিজ্ঞপ্তিতে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখের পরামর্শ পুনরায় উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, বিক্ষোভ বা অস্থিরতা চলমান এলাকা এড়িয়ে চলতে, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখতে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে। পাশাপাশি পাসপোর্ট, পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সবসময় সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী