ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর এভাবে দেশ চালানো যাবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ৩০ বছরে ঢাকায় নির্মাণ বেড়েছে ১৮৮ শতাংশ

প্যারিসের ‘ফ্যাশন শো’-এ লাক্স তারকা মাশিয়াত

বাংলাদেশের র‍্যাম্প জগতের পরিচিত মুখ লাক্স তারকা মাশিয়াত রহমান। সম্প্রতি প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্যারিসের ১৫ জন মডেলের সঙ্গে
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৩১ সময়
প্যারিসের ‘ফ্যাশন শো’-এ লাক্স তারকা মাশিয়াত ছবি : সংগৃহীত
বাংলাদেশের র‍্যাম্প জগতের পরিচিত মুখ লাক্স তারকা মাশিয়াত রহমান। সম্প্রতি প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্যারিসের ১৫ জন মডেলের সঙ্গে বাংলাদেশি মডেল হিসেবে র‍্যাম্পে আবার হাঁটলেন তিনি।

প্যারিস থেকে ফিরে মাশিয়াত বলেন, দারুণ একটা শো ছিল। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার সামি আলম প্যারিসে মূলত ‘মেইড ইন বাংলাদেশ’ নামের এই ফ্যাশন শো’কে বিশ্বের কাছে ভিন্ন এক আঙ্গিকে তুলে ধরছেন। তার করা ডিজাইনে এবং আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে এবারের প্যারিসের এই ফ্যাশন শোতে বাংলাদেশ থেকে আমরা ৫জন মডেল ছিলাম।

তিনি আরও বলেন, ‘রাইজ অব বাংলাদেশ : বাংলাদেশ-ফ্র্যান্স ট্রেড ইনভেস্টমেন্ট সামিট ২০২৩' এর অংশ হিসেবে ২৩ অক্টোবর প্যারিসে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথোরিটির (বিডা) যৌথ প্রয়াসে ছিল এই শো। সঙ্গে ছিল এম্বাসি অব বাংলাদেশ, প্যারিস এবং এম্বাসি অব ফ্র্যান্স, বাংলাদেশ।

এই ফ্যাশন শোতে বাংলাদেশ থেকে মডেল হিসেবে আরও উপস্থিত ছিলেন শিরিন শিলা, মীর মারিয়াম, সিম্মি তাসফিয়া এবং আফসানা স্পৃহা। সহযোগিতায় ছিলেন মিম ও নিশান।

উল্লেখ্য, বর্তমানে টিভি নাটকে ও ফ্যাশন মিডিয়ায় নিয়মিত কাজ করছেন মাশিয়াত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প