ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি

বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোও আগে-ভাগেই জানিয়ে দিয়েছিল সবকিছু। কোনো কোনো সংবাদমাধ্যম তো আগেই ব্যালন ডি’অরের ওপর
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৩, সকাল ৭:৫৩ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৩, সকাল ৭:৫৩ সময়
রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি লিওনেল মেসি
বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোও আগে-ভাগেই জানিয়ে দিয়েছিল সবকিছু। কোনো কোনো সংবাদমাধ্যম তো আগেই ব্যালন ডি’অরের ওপর তার মুখও বসিয়ে দিয়েছিল। অপেক্ষাটা তাই ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেই ঘোষণাটাই আজ উচ্চারিত হলো প্যারিসের তিয়াটর দু শাতলে। সব রেকর্ড ছাড়িয়ে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি।

ব্যালন ডি’অর ২০২৩ জেতার দৌড়ে মেসি এবার পেছনে ফেলেছেন আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে। 

এদিন সাদা শার্টের ওপর কালো কোট এবং কালো বো টাই পরে অনুষ্ঠানস্থলে আসেন মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন তিন ছেলে ও স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। লিও লিও ধ্বনির মধ্যে প্রথমে স্ত্রী-সন্তানদের সঙ্গে এবং পরে একক ছবিও তোলেন মেসি।

আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবার সঙ্গে পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন ফরাসি সাংবাদিক ও উপস্থাপক স্যান্ডি হেরিবার্ট। ফুটবলের নক্ষত্রদের ভিড়ে আলাদাভাবে দৃষ্টি কেড়েছে টেনিস মহাতারকা নোভাক জোকোভিচের উপস্থিতিও। তবে মেসির ৮ম ব্যালন ডি’অর জেতার ঘোষণা দেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম।

মেসির নাম ঘোষণার পর উপস্থিত সকলেই দাঁড়িয়ে তাকে সম্মান জানান। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেছেন, মুহূর্তটা উপভোগের জন্য এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। 

এ সময় বিশ্বকাপ জয় নিয়েও নিজের অনুভূতিটা আরেকবার জানান মেসি। তিনি বলেন, বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল যে, অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।

নিজের অর্জন নিয়ে মেসি আরও বলেন, আমার এমন ক্যারিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য দারুণ সুপ্রসন্ন ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ