ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন ৯৭ মিনিটে দুর্দান্ত সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

সিলেটের কিছু এলাকায় আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটের গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইন উন্নয়ন ও জরুরি সংস্কার কাজের জন্য আজ সোমবার নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময়
সিলেটের কিছু এলাকায় আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটের গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইন উন্নয়ন ও জরুরি সংস্কার কাজের জন্য আজ সোমবার নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে করে নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, পাওয়ার গ্রিডের অধীনে সঞ্চালন লাইনের আধুনিকায়ন এবং প্রয়োজনীয় মেরামতের কাজ পরিচালনার সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার সকাল সোয়া ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন একাধিক ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এই সময়ের মধ্যে ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর ফিডারসহ ১১ কেভি শিববাড়ী বাজার, চান্দাই এবং বিসিক এলাকার গ্রাহকরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকছেন।


বিদ্যুৎ বিচ্ছিন্নতার তালিকায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে মোমিনখলা, বরইকান্দি, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈন্তাপাড়া, ফকিরপাড়া ও তালুকদারপাড়া। এছাড়াও সোনারগাঁও রয়েল সিটি, খোজারখলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ঘাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট ও পালপুরসহ আশপাশের বিভিন্ন এলাকাও এই লোডশেডিংয়ের আওতায় পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্চালন লাইনের সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কাজ শেষ হলেই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।


সাময়িক এই ভোগান্তির জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী