ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে এক তরুণ ও তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধে। ঘটনার একটি
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:২৪ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:২৪ সময়
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে এক তরুণ ও তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা কবিরুল নামের এক তরুণের সঙ্গে ঈশ্বরদীর ওই তরুণীর পরিচয় ছিল। মঙ্গলবার (৩ মার্চ) তিনি ওই তরুণীর বাড়িতে যান এবং সেখানে রাত কাটান। পরদিন সকালে এলাকাবাসী তাদের একটি ঘরের ভেতরে একসঙ্গে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। পরে স্থানীয় কয়েকজন তাদের আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে।


সলিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডল বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কাউকে গাছে বেঁধে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী এ ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় এবং একটি সভ্য সমাজে এ ধরনের আচরণ নিন্দনীয়।


এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান জানান, ঘটনার খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থল তার থানার আওতার বাইরে হওয়ায় বিষয়টি পাবনা সদর থানাকে জানানো হয়েছে।


অন্যদিকে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’