ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টানেলের
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৩, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৩, সকাল ৯:৬ সময়
বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ ছবি : বাংলা নিউজ নেটওয়ার্ক
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা ঘটে।

টানেলের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, শহর থেকে একটি বাস টানেলের পতেঙ্গা প্রান্ত দিয়ে প্রবেশ করে চট্টগ্রাম উপজেলার আনোয়ারার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। বাসের বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। রেকার দিয়ে বাইরে এনে গাড়ি দুটি জব্দ করা হয়।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন গণমাধ্যমকে বলেন, কেউ আহত বা নিহত হননি। দুর্ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছেন। টানেলের মধ্যে দিয়ে গাড়ি চলাচল করছে। তবে দুর্ঘটনার পর কিছুটা যানজট তৈরি হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রোববার রাত ৩টার দিকে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একটি প্রাডো গাড়ির ধাক্কায় টানেল-সড়কের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। পরে গাড়িটি জব্দ করে সেতু কর্তৃপক্ষ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের