ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

মেট্রোরেলে ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে প্রধানমন্ত্রী

মেট্রোরেলে চড়ে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মিনিটের ছোট্ট এ ভ্রমণের সময় গণমাধ্যমকর্মী ও
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৪৮ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৪৮ সময়
মেট্রোরেলে ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
মেট্রোরেলে চড়ে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মিনিটের ছোট্ট এ ভ্রমণের সময় গণমাধ্যমকর্মী ও সফরসঙ্গীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪১ মিনিটের দিকে আগারগাঁও থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেলের বিশেষ ট্রেন। বেলা ৩টা ৬ মিনিটে সেটি মতিঝিল স্টেশনে পৌঁছায়।

এর আগে আগারগাঁও স্টেশনে স্বয়ংক্রিয় মেশিন থেকে মেট্রোরেলের টিকিট কাটেন প্রধানমন্ত্রী।

তার আগে দুপুর আড়াইটার দিকে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ আগেই চালু করা হয়েছিল।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল রোববার থেকে মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে পারবেন যাত্রীরা। আগারগাঁও-মতিঝিল আংশে প্রথমে তিনটি স্টেশন চালু থাকবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।

সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করা ট্রেনগুলো উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এসময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না।

ডিপো থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ২১.২৬ কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকছে ১৭টি। স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু করা হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ