ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দা কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত এনসিপির নারী শক্তির সদস্য সচিব হলেন পাইলট ফারিয়াল হামিদ ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন: নেতৃত্বে নাহিদ ও আখতার মিরপুরে হকারমুক্ত ফুটপাতে স্বস্তি, গুলিস্তানে সড়ক দখল যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবার সময় এসেছে: আমির খান

বলিউডের সুপারস্টার আমির খান সামাজিক বা মনস্তাত্ত্বিক সচেতনতামূলক বার্তা দিয়ে সিনেমায় অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছেন, যেমন পিকে,
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:১১ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:১১ সময়
সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবার সময় এসেছে: আমির খান

বলিউডের সুপারস্টার আমির খান সামাজিক বা মনস্তাত্ত্বিক সচেতনতামূলক বার্তা দিয়ে সিনেমায় অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছেন, যেমন পিকে, তারে জমিন পর, দঙ্গল, এবং থ্রি ইডিয়টস। এবার তিনি বাস্তব জীবনের এক রূঢ় সত্য নিয়ে মুখ খুললেন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত লোকমত মহারাষ্ট্রিয়ান অফ দ্য ইয়ার অনুষ্ঠানে হাজির হয়ে, আমির খান বর্তমান প্রজন্মের ডিজিটাল অভ্যাস ও এর নেতিবাচক প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, "আগে আমি সপ্তাহে দু-তিনটি বই পড়তাম। শুটিংয়ে যাওয়ার পথে কিংবা সকালের নাস্তার টেবিলে ব্যস্ততার মাঝেও পড়ার অভ্যাস ছিল। কিন্তু এখন আমি হয় ইউটিউবে সময় নষ্ট করছি, না হয় ইনস্টাগ্রাম রিল দেখছি! সোশ্যাল মিডিয়া এত বেশি ঘাঁটা উচিত নয়, জেনেও আমি সেই ফাঁদে পা দিচ্ছি।"


আমির বলেন, "অ্যালগরিদম আপনার পছন্দ অনুযায়ী সব আকর্ষণীয় ভিডিও সামনে নিয়ে আসে। আর আপনিও সেই মোহে হারিয়ে যান। এটা অনেকটা মানুষের সম্মোহন করার মতো।" তিনি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে না হলেও, বর্তমানে এটি নিয়ে ভাবনার সময় এসেছে বলে জানান। "বিশ্বের অনেক দেশই শিশুদের সুরক্ষায় ডিজিটাল মাধ্যম নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। কারণ, এভাবে শিশুমন ও মস্তিষ্ক দূষিত হচ্ছে," বললেন আমির।


এছাড়া, তিনি অপরাধ বা দুর্নীতিকে শুধুমাত্র অর্থের বিষয় না, বরং এটি একটি মনস্তাত্ত্বিক স্তর হিসেবে দেখেন, যেমনটি সম্প্রতি এপস্টেইন ফাইলস নিয়ে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী