ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে ৩০ মিনিট

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল স্টেশনে প্রথন দিনের মতো যাত্রী নিয়ে চললো দেশের প্রথম মেট্রোরেল। রাজধানীর আগারগাঁওয়ের স্টেশন পেরিয়ে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৩, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৩ সময়
উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে ৩০ মিনিট ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল স্টেশনে প্রথন দিনের মতো যাত্রী নিয়ে চললো দেশের প্রথম মেট্রোরেল। 

রাজধানীর আগারগাঁওয়ের স্টেশন পেরিয়ে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও সবশেষ স্টেশন মতিঝিল পৌঁছেছে। যাত্রা শুরুর স্টেশন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৩০ মিনিট। ভাড়া লেগেছে ১০০ টাকা। সকাল ৯টা ২০ মিনিটের মেট্রোরেল ৯টা ৫২ মিনিটে মতিঝিলের সবশেষ গন্তব্যে পৌঁছেছে।

২০ কিলোমিটারের এ পথ যেখানে বাসে যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগে, সেখানে মেট্রোরেল নিয়ে এলো মাত্র ৩২ মিনিটে।

বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মজীবী শহিদুল ইসলাম বলেন, ‘আগে মিরপুর-১০ থেকে অফিস যেতে সময় লাগতো এক থেকে দেড় ঘণ্টা, এখন মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাচ্ছি। ’

মেট্রোরেলে এসে মতিঝিল স্টেশনে নামা যাত্রী মাহবুব হোসেন বলেন, ‘সকাল ৮টা ৩০ মিনিটে ট্রেনে উঠেছিলাম কাজীপাড়া স্টেশন থেকে। ট্রেনটিতে আজকে অনেক মানুষ দেখেছি। সবার মুখেই ছিল স্বস্তির হাসি। ’

এ দুই যাত্রী জানান, অফিসযাত্রায় যানজটের দীর্ঘ ভোগান্তি কমে আসায় যে সময় বাঁচছে সেটা পরিবার-স্বজনদের দিতে পারবেন তারা। এতে জীবনে স্বস্তি আসবে বলেও অভিমত তাদের। এদিকে ঢাকায় আজ রোববার শুরু হয়েছে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধে। অবরোধের কারণে গণপরিবহন চলাচল সীমিত থাকায়ও বাড়তি চাপ দেখা গেছে মেট্রোরেলে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ