ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

গজারি লাঠি আছে, পিটিয়ে ঠাণ্ডা করে দেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নামে বাস-ট্রাকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করলে গজারি লাঠি দিয়ে পিটিয়ে
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৩, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৩, সকাল ৯:৫২ সময়
গজারি লাঠি আছে, পিটিয়ে ঠাণ্ডা করে দেন: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নামে বাস-ট্রাকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করলে গজারি লাঠি দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেন। 'আপনার বাসায় কেউ চুরি করতে গেলে আপনারা জোর করে তাকে ধরার চেষ্টা করেন। যদি কোনো ডাকাত আসে, তাকে প্রতিহত করার চেষ্টা করেন। তাহলে কেউ আপনার বাসে বা ট্রাকে আগুন ধরিয়ে দিতে আসলে তাকে প্রতিহত করতে সমস্যা কী?'

তিনি বলেন, 'নিজেকে বাঁচানোর অধিকার তো আপনাদের রয়েছে। এটা আইনেও স্বীকৃত। আপনাদের কাছে গজারি লাঠি আছে, পিটিয়ে ঠাণ্ডা করে দেন। আপনার রুটি-রুজির জায়গাটা আপনার সামনে পুড়িয়ে দেবে, আর আপনি বসে থাকবেন?'

 গতকাল রোববার রাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আয়োজিত 'সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরও বলেন, কোনো গাড়িতে আগুন লাগলে সরকার তাকে ক্ষতিপূরণ দেবে। এটা প্রধানমন্ত্রীর ঘোষণা।

২০১৪-১৫ সালে পরিবহন খাতকে স্বাভাবিক রাখার জন্য পরিবহন শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কোনো চিন্তা করবেন না। সেই সময় প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছিলেন এবং এবারও যে কোনো দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দেবেন,' যোগ করেন তিনি।

সমাবেশে আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান খান, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান