ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

বাংলাদেশে যেকোনো সহিংসতার ঘটনাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল বলেন, জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিবেশ নিবিড়ভাবে ও অব্যাহতভাবে
  • আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৪৪ সময়
বাংলাদেশে যেকোনো সহিংসতার ঘটনাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল বলেন, জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিবেশ নিবিড়ভাবে ও অব্যাহতভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র। সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রাখছে তারা। বাংলাদেশের জনগণের স্বার্থে তাদেরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে।

একই সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পারদর্শী রাষ্ট্রদূত হিসেবে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে অবিশ্বাস্য রকম প্রতিভাবান দল রয়েছেন। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও অন্য একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি আবারও জানিয়ে দেন যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে কাজ করছে না। বাংলাদেশে তাদের পছন্দের কোনো দল নেই। তার কাছে জানতে চাওয়া হয় বিরোধী দলগুলোর চলমান আন্দোলন ও সহিংস ঘটনা নিয়ে। এসব নিয়ে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি আমরা। বিশ্বাসযোগ্য গুরুতর সহিংস যেকোনো ঘটনাকে আমরা আমলে নিই। 

রাষ্ট্রদূত পিটার হাস বাস্তবেই কঠিন পরিস্থিতিতে আছেন বলে মন্তব্য করেন একজন সাংবাদিক। একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেয়া জাহেদুল ইসলাম ওরফে মিয়া আরেফি সম্পর্কে জানতে চাওয়া হয় বেদান্ত প্যাটেলের কাছে। জবাবে তিনি বলেন, ‘আমি এমন কোনো রিপোর্ট দেখিনি। আপনি কি নিয়ে কথা বলছেন? বিশ্বাস করুন, আমি এ বিষয়ে কিছু জানি না।’


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ