ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ঢাকায় গণপরিবহন বেড়েছে, আতঙ্কে চলছে না দূরপাল্লার বাস

বিএনপি সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। সকাল থেকে রাজধানী ও আশপাশের
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৫৪ সময়
ঢাকায় গণপরিবহন বেড়েছে, আতঙ্কে চলছে না দূরপাল্লার বাস ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় আগের দফার অবরোধের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে। তবে তা স্বাভাবিকের তুলনায় কম। আর বাস টার্মিনালগুলোতেও লোকজনের তেমন একটা আনাগোনা নেই।

আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধের প্রথম দিন রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে আন্তঃজেলা বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে খুব একটা ছেড়ে যায়নি। তবে নগরীর ভেতর গণপরিবহন চলছে। যদিও অন্যান্য দিনের তুলনায় সংখ্যাটা কম।

কিন্তু, যেহেতু অফিস-আদালত খোলা রয়েছে তাই কর্মজীবী মানুষ পথে নেমেছেন। আর যানবাহন কম থাকায় সড়কে যানজট নেই। তবে, বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের অফিসে নিতে পরিবহন ব্যবস্থা চালু রেখেছে, যেগুলো সকাল এবং বিকেলে সড়কে চলাচল করছে।

গাবতলী বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, অনেকটা ফাঁকা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসগুলোর প্রধান এ টার্মিনাল। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস, অধিকাংশ কাউন্টারও বন্ধ। তবে, সকালে আরিচা-পাটুরিয়াগামী কিছু বাস ছেড়ে গেছে। কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী কম।

একইরকম অবস্থা বিরাজ করছে ঢাকা-চট্টগ্রাম মহসড়কেও। আতঙ্কে দূরপাল্লার কোনো বাস চলছে না। আবার যাত্রীরাও বুঝে গেছে অবরোধে গাড়ি পাওয়া যাবে না। তাই লোকজন কম।

এদিকে, অবরোধের কারণে গাড়ি চালাতে না পারায় পরিবহনের শ্রমিকদের আয় রোজগারে টান পড়েছে। স্টাফদের দৈনিক খরচ দিতে পারছে না মালিকরা। বাজারের বর্তমান ঊর্ধ্বগতিতে সবাই বিপদে পড়েছে।

যদিও রাস্তার মোড়ে মোড়ে আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতা আছে। সকাল ১০টা বাজলেও এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

 সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। 


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ