ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিতে মালিকের খোঁজে দুই বন্ধুর মাইকিং ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী হাসপাতালে, মৃত্যু ৭ বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন ৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে দলকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তার অপরাজিত
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:২ সময়
কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে দলকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তার অপরাজিত ইনিংসে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সহজ জয় তুলে নেয়। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক ম্যাচেই বল হাতে আলো ছড়ান জ্যাকব ডাফি, ২২ রানে ৩ উইকেট নিয়ে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকে দ্রুত ফিরিয়ে দেন তিনি।


পরে তিন নম্বরে নেমে ইনিংস গড়ে তোলেন ইশান কিষান। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে তিনি ৩৮ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৮টি চার। মিডল অর্ডারে হাইনরিখ ক্লাসেন ৩১ রান যোগ করেন, আর শেষদিকে অনিকেত ভার্মা ১৮ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে বাকি ব্যাটসম্যানরা কেউই বড় অবদান রাখতে না পারায় নির্ধারিত লক্ষ্য দাঁড়ায় ২০১ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। এরপর দেবদত্ত পাডিক্কাল ও কোহলি জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। পাডিক্কাল ২৬ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পরে রজত পাতিদার ৩১ রান করে আউট হলেও কোহলি ছিলেন অবিচল।


শেষদিকে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু। ২৬ বল হাতে রেখে এবং ৬ উইকেটের জয় নিশ্চিত করে তারা। কোহলি অপরাজিত ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু