ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ

সিলেটে প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে সব ধরনের পেট্রোল পাম্পে জ্বালানি তেল ও সিএনজি বিক্রি বন্ধের ঘোষণা
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ

সিলেটে প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে সব ধরনের পেট্রোল পাম্পে জ্বালানি তেল ও সিএনজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এই সিদ্ধান্তে পুরো বিভাগজুড়ে জ্বালানি সংকট ও পরিবহন অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি এই কর্মসূচি ঘোষণা করে।


ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনিক জরিমানার নামে হয়রানি ও চাপের মুখে তারা পড়ছেন। বারবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।


সিলেট বিভাগীয় কমিটির নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বন্ধ কর্মসূচি চলবে। এতে করে পুরো এলাকায় জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ ও পরিবহন খাতে বড় ধরনের ভোগান্তি শুরু হয়েছে।


এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী