ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

প্রত্যাহার করা পাঁচ রাষ্ট্রদূতের মধ্যে ফিরেছেন শুধু একজন

অন্তর্বর্তী সরকারের আমলে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের গত মাসে প্রত্যাহার
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
প্রত্যাহার করা পাঁচ রাষ্ট্রদূতের মধ্যে ফিরেছেন শুধু একজন

অন্তর্বর্তী সরকারের আমলে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের গত মাসে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। একই সিদ্ধান্তে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকেও প্রত্যাহার করা হয়। তবে প্রত্যাহারের প্রায় এক মাস পার হলেও তাদের বেশির ভাগই এখনো দেশে ফেরেননি। সূত্র বলছে, শুধু মেক্সিকোতে দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল (আনসারী) দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেছেন।


বাকি চারজন এখনো নিজ নিজ কর্মস্থলেই আছেন। তারা কবে ফিরবেন তা নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা শিগগিরই দেশে ফিরবেন। গত ৮ মার্চ পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে নিযুক্ত রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়। একই সময়ে যুক্তরাজ্যের হাইকমিশনার আবিদা ইসলামকেও ফেরত আনার সিদ্ধান্ত হয়।


প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পরও কয়েকজন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হলেও সবাই দেশে ফেরেননি বলে কূটনৈতিক মহলে আগে থেকেই নজির রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল