ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝেও ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে সরকার। পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এখন থেকে দোকানপাট
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৯ সময়
দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝেও ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে সরকার। পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এখন থেকে দোকানপাট ও শপিংমল রাত ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন ঈদুল আজহা ও পহেলা বৈশাখ উপলক্ষে ব্যবসায়ী সংগঠনগুলোর আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশ দেন। নতুন এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে।


এর আগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আগের সময়সূচি বহাল রাখার কথা বললেও পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আগামী তিন মাসের চাহিদা পূরণের মতো পেট্রোল ও অকটেন সংরক্ষিত আছে। পাশাপাশি নতুন উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে। তিনি আরও জানান, সেচ মৌসুম বিবেচনায় কৃষকদের জন্য জ্বালানি সরবরাহে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।


উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এর আগে দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও বিপুলসংখ্যক কর্মচারীর জীবিকা এবং উৎসবের কেনাকাটার চাপ বিবেচনায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অফিস-আদালতের সময়সূচি আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তই থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল