ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও, হতাশ ভক্তরা

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভাইরাল হওয়া কুড়িগ্রামের কনটেন্ট নির্মাতা তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:১৩ সময়
ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও, হতাশ ভক্তরা

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভাইরাল হওয়া কুড়িগ্রামের কনটেন্ট নির্মাতা তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি আর খুঁজে পাচ্ছেন না ব্যবহারকারীরা, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ। তাইজুল ইসলামের সহযোগী শাহআলম হোসেন জানিয়েছেন, এটি প্রযুক্তিগত সমস্যার কারণেও হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব দ্রুতই পেজটি পুনরায় সচল হবে।


জানা যায়, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শিরোনামে ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন তাজু। তার ব্যতিক্রমী উপস্থাপনা ও কথাবলার ধরণ দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়। অল্প সময়ের মধ্যেই তার ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়।


ভাইরাল হওয়ার পর থেকেই তার বাড়িতে বিভিন্ন ইউটিউবার, কনটেন্ট নির্মাতা ও স্বঘোষিত সাংবাদিকদের ভিড় বাড়তে থাকে। এতে তার স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছিল বলে জানা গেছে। এদিকে, পেজটি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় অনেকেই অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করছেন। তবে স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম মনে করেন, দ্রুত ফলোয়ার ও ভিউ বৃদ্ধি পাওয়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি সরিয়ে থাকতে পারে।


তাইজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল